January 23, 2026, 8:21 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে গণধর্ষণ

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে গণধর্ষণ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 o

 লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে পাঁচ সন্তানের জননীকে ঘরে একা পেয়ে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সদর হাসপাতালে ওই নারীর চিকিৎসা চলছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ইউসুফ ও দেলোয়ার হোসেন নামে দুই যুবককে আটক করে। পরে তাদের ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানো হয়। ইউসুফ হোসেনপুর গ্রামের মৃত হাফিজ উল্যার ছেলে ও দেলোয়ার একই গ্রামের মৃত হানিফের ছেলে। ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, দীর্ঘদিন থেকে ইউসুফের পরিবারের সঙ্গে ক্ষতিগ্রস্ত ওই নারীর ভাইদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার তাদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ইউসুফ তার সহযোগী দেলোয়ার ও অজ্ঞাত পরিচয় দুই যুবককে নিয়ে গত মঙ্গলবার গভীর রাতে ঘরে ঢুকে ওই নারীকে একা পেয়ে গণধর্ষণ করে। পরে তিনি কৌশলে ঘর থেকে বের হয়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা পুলিশে খবর দেন। ওই নারী বলেন, ইউসুফ তার সহযোগীদের নিয়ে আমার ঘরে প্রবেশ করে নির্যাতন চালায়। আমি পালিয়ে আসতে পারলে রেহাই পাই। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ওই নারী অসুস্থ। তাকে গাইনি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন ও ধর্ষণের আলামত পাওয়া গেছে। তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর হোসেন ভুলু বলেন, বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় জড়িত ইউসুফ ও দেলোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করি। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। জড়িত অন্যান্যের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত।

Share Button

     এ জাতীয় আরো খবর