April 9, 2026, 12:19 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বিএনপির সঙ্গে সংলাপ আর কোনোদিন হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপির সঙ্গে সংলাপ আর কোনোদিন হবে না: স্বাস্থ্যমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির সংলাপের আহ্বান নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সংলাপ আর কোনোদিন হবে না। ২০ দলকে আর কোনো ছাড় নয়। যারা ষড়যন্ত্র করে তাদের আর ছাড় দেওয়া হবে না। তাহলে নিজেদেরই ধ্বংস হয়ে যেতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নাসিম বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী হলেও উদার গণতন্ত্রে নয়। কেননা উদার গণতন্ত্র শেখ রাসেলের মতো শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। উদার গণতন্ত্রের কারণে আইভি রহমানকে হত্যা করা হয়েছে। অর্থাৎ, উদার গণতন্ত্রেই সবাই চক্রান্তের সুযোগ পায়। বিএনপির উদ্দেশে তিনি বলেন, এবার আমরা দেখবো তারা ১৫ আগস্টে কেক কাটে কিনা। জাঁতি এই কেক কাটাকে ঘৃণা করে। ইতোপূর্বে খালেদা জিয়া হেফাজতকে নামিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিলেন। এবার বিএনপি ছাত্রদের নামিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে শোকসভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ড. মুদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ড. এম ইকবাল আর্সলান, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর