April 13, 2026, 9:39 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর প্রতিনিধিঃ
রংপুর নগরীর কেরানীরহাট বিন্যাটারী গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্ট এবং ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মৃত সুলতান মাহমুদের ছেলে মোঃ মোতাকাব্বির রহমান লিমনের সঙ্গে বাকিতে জিনিসপত্র না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় মুদি দোকানদার মনিরকে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ বানিয়ে ফেসবুকে ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় মনির অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে এমন কোনো অন্যায় নেই যার মাধ্যমে তার সম্মানহানি করা সম্ভব। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এরই জেরে রাতে ২-৩ জন সহযোগীকে সঙ্গে নিয়ে শতাধিক গাছ কেটে নষ্ট করা হয় বলে অভিযোগ রয়েছে।

mostbet

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গাছ কাটার সময় এলাকার কিছু মানুষ টের পেয়ে লিমনসহ কয়েকজনকে ধাওয়া দেয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোতাকাব্বির রহমান লিমন বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

হাজিরহাট থানার অফিসার ইনচার্জ জানান, অভিযুক্ত ব্যক্তি বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে পুলিশকে ফোন দিয়ে সহযোগিতার নামে হয়রানি করে আসছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে গাছ নষ্টের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর