March 23, 2026, 11:25 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মানহানির মামলায় জয় গেইলের

মানহানির মামলায় জয় গেইলের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অভিযোগটা অনেক গুরুতর ছিল। এক নারী ম্যাসাজ থেরাপিস্টকে নাকি পরনের তোয়ালে খুলে নিজের গোপনাঙ্গ দেখিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল (৩৮)। অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে মানহানি মামলাও করেন গেইল। এবার সেই মামলায় রায় এসেছে তার পক্ষে।

গেইলের এমন অসভ্যতার ঘটনাটি প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়া গ্রুপের কয়েকটি পত্রিকা। তবে জুরি বোর্ড ক্যারিবীয় ওপেনারের বিরুদ্ধে অভিযোগের শক্তিশালী প্রমাণ খুঁজে পাননি। প্রায় দুই ঘন্টা আলোচনার পর তারা গেইলকে ‘নির্দোষ’ হিসেবে রায় দেন।

মামলার অংশ হিসেবে বৃহস্পতিবার গেইলের ঘনিষ্ট বন্ধু এবং পেশাদার ক্রিকেট কোচ ডোনোভান মিলার নিউ সাউথ ওয়েলসের উচ্চ আদালতে জানিয়েছিলেন, ক্যারিবীয় ওপেনার নাকি এই ঘটনার পর থেকে নারী দেখলেই ভয় পান।

রায়ের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে নিচ্ছেন গেইল। আদালতের বাইরে এসে ক্যারিবীয় এই ব্যাটিং দানব বলেন, ‘আমি একজন ভালো মানুষ। আমি দোষী নই।’ বিবিসি।

 

Share Button

     এ জাতীয় আরো খবর