March 23, 2026, 8:49 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অনুশীলনের সময় গলায় তিরবিদ্ধ কিশোরী

অনুশীলনের সময় গলায় তিরবিদ্ধ কিশোরী

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সতীর্থের ছোঁড়া তিরে বিদ্ধ হয়েছেন ফজিলা খাতুন (১৫) নামে তিরন্দাজ। সোমবার ভারতের বীরভূম জেলার বোলপুরের ক্রীড়া কেন্দ্রে এ  ঘটনা ঘটে। ভাগ্যদেবী সহায় থাকায় এ যাত্রায় বেঁচে যায় ফজিলা খাতুন।

এদিন বোলাপুরের ক্রীড়া কেন্দ্রে তিরন্দাজি অনুশীলন চলছিল। শেখ জুয়েল নামে এক তিরন্দাজের ছোঁড়া তির এসে লাগে ফজিলা খাতুনের গলায়। জুয়েল তির ছোড়ার সময়ে ফজিলা স্কোরবোর্ড দেখতে যাচ্ছিল। এমন সময়েই পিছন থেকে এসে তির বিঁধে যায় ফজিলার গলায়।

ফজিলাকে দ্রুত নিয়ে যাওয়া হয় বোলাপুর ব্লক হাসপাতালে। সেখান থেকে মহকুমা হাসপাতালে। পরিস্থিতি এখন স্থিতিশীল। ফজিলার গলা থেকে বিঁধে থাকা তিরটি সরানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর