April 13, 2026, 6:41 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় নীলফামারীতে ইউপি সদস্য গ্রেফতার

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় নীলফামারীতে ইউপি সদস্য গ্রেফতার
ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet


ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় খলিলুর রহমান ডাবলু নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত খলিলুর রহমান ডাবলু কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য এবং ওই এলাকার নজরুল ইসলামের পুত্র। গত শুক্রবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। সূত্রমতে, ইউপি সদস্য খলিলুর রহমান ডাবলু ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অশ্লীল স্ট্যাটাস দেয়। আর এ অভিযোগের প্রেক্ষিতে কিশোরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর