April 3, 2026, 12:44 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

আদর্শহীন মেধা দেশ-জাতির কল্যাণে আসে না: নৌপরিবহণ মন্ত্রী

আদর্শহীন মেধা দেশ-জাতির কল্যাণে আসে না: নৌপরিবহণ মন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, আদর্শহীন মেধা দেশ ও জাতির কোন কল্যাণ করতে পারে না। তাই মহান মুক্তিযুদ্ধের আদর্শ লালন ও ধারণ করে মেধা ও দক্ষতা অর্জন করতে পারলেই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে। গতকাল মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (আইডিইবি) ডিপ্লোমাধারী ২০ জন প্রকৌশলীর অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার যোগ্যতা অর্জনকারীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইডিইবি’র মুক্তিযোদ্ধা মিলনায়তনে অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়ার মেলবর্ণ পলিটেকনিক ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এম. গ্রেগরি মেডিগান। নৌমন্ত্রী শাজাহান খান বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে গ্রহণ করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানিয়ে তাদের উদ্দেশে বলেন, যে মেধা জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টি করে সেই মেধা আমরা চাই না। আমরা চাই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এমন আদর্শবান ও দক্ষতা সম্পন্ন মেধা ব্যক্তিত্ব।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এমন ব্যক্তিরা আগামি দিনে চাকরি পাবে, অন্য কেউ নয় উল্লেখ করে তিনি বলেন, মেধা কোটার নামে দেশকে অস্থিতিশীল করার জন্য যারা অপচেষ্টা চালাচ্ছে তাদেরকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর