March 27, 2026, 2:17 pm

সংবাদ শিরোনাম
এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প

জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম মিলন জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে সর্বস্তরের জনগন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে ক্ষেতলাল থানা পুলিশের আয়োজনে উক্ত মত বিনিময় সভা ইটাখোলা বাজারে অনুষ্ঠিত হয়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সপার মুহম্মদ আব্দুল ওয়াহাব।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশকে জনবান্ধব পুলিশে রুপান্তরের দৃঢ় বাসনা পোষণ করেন। দেশ প্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আপামর জনতাকে মমত্ববোধের মাধ্যমে পুলিশী সেবা প্রদান করার আশ্বাস প্রদান করেন। উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দের আশা আকাঙ্ক্ষার কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশকে নতুন রূপে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। জয়পুরহাট পুলিশকে জনসেবার রোল মডেল হিসেবে অনন্য নজীর সৃষ্টির আশাবাদ ব্যক্ত করে লুট হওয়া অস্ত্রের সন্ধানে জনগণের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে বক্তব্য শেষ করেন।
থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম, উপস্থিত ছিলেন ক্ষেতলাল পৌরসভার কাউন্সিলরগণ।

এসময় বক্তারা মাদক, জুয়া, চাঁদাবাজী, ইভটিজিং, বাল্যবিবাহ,যৌতুক, নারী ও শিশু নির্যাতন ইত্যাদি রোধকল্পে সমাজের সচেতন ব্যক্তিবর্গ কে তথ্য দিয়ে সহযোগিতা করবার আহ্বান জানান। পাশাপাশি থানার অফিসিয়াল মোবাইল নম্বর উপস্থিত সকলের মাঝে বিলিয়ে দেন এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এমন ঘোষণা দেন।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Share Button

     এ জাতীয় আরো খবর