March 17, 2026, 3:19 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

সৎ মা বটে! সতীনের দু’সন্তানকে হত্যার চেষ্টা

সৎ মা বটে!
সতীনের দু’সন্তানকে হত্যার চেষ্টা

রূপগঞ্জ প্রতিনিধি


সতীন মারা গেছে ১৬ বছর আগে। এরপর সতীনের দু’সন্তানের নামে গ্রাম্য সালিশে লিখে দেয়া হয় বাড়ি ও জমি। আর এ জমি ও বাড়ি দখলে নিতে বেশ কয়েক বছর ধরেই নিষ্ঠুরতা চালিয়ে আসছে তাদের সৎ মা। কোনো উপায় না পেয়ে অবশেষে শুক্রবার ভোরে ঐ দু’সন্তানকে হত্যার চেষ্টা চালায় সৎ মা। এটা কোনো সিনেমার কাহিনী নয়। এটা বাস্তব ঘটনা। উপজেলার তারাব পৌরসভার দক্ষিণপাড়া সিএন্ডবি কলোনি এলাকায় ঘটে এ ঘটনা।
সালমার লিখিত অভিযোগ থেকে জানা যায়, বিগত ১৬ বছর আগে তার মা মাকসুদা রহমান মারা যান। এরপর তার পিতা মজিবুর রহমান তারাব এলাকার মৃত গরামী হাওলাদারের মেয়ে জিয়াসমিনকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের সৎ মা তাকে ও তার ছোট ভাই এমরান হোসেনকে নানাভাবে নির্যাতন চালিয়ে আসছে। এরপর বিষয়টি এলাকাবাসীকে জানালে গ্রাম্য সালিশে একটি টিনশেড ঘর ও দুই শতক জমি লিখে দেন তাদের পিতা মজিবুর রহমান।
এ দিকে, বাড়ি ও জমি দখলে নিতে সৎ মা ধীরে ধীরে তাদের উপড় নির্যাতনের খড়গ বাড়িয়ে দেন। এতেও কোনো কাজ না হওয়ায় শুক্রবার ভোরে সৎ মা জিয়াসমিন, আজিজুর রহমান, শুভেল, রেখা আক্তার, আসমা আক্তার ও নাজমা আক্তার তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাদের হত্যা করতে লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। এটা ন্যক্কারজনক ঘটনা। আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর