January 14, 2026, 1:05 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

‘দাবাং থ্রি’তে সানি!

‘দাবাং থ্রি’তে সানি!

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বলিউডের ব্লকবাস্টার ফ্রাঞ্চাইজি ‘দাবাং’-এর চিত্রনাট্য নিয়ে কাজ করছেন নির্মাতা-অভিনেতা আরবাজ খান। আগামি বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে এর দৃশ্যধারণ।

শোনা যাচ্ছে- ছবির একটি আইটেম গানে দেখা যেতে পারে সানি লিওনকে। সম্প্রতি ‘তেরা ইন্তেজার’-এর ট্রেলার প্রকাশনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন বলিউডের এই অভিনেতা-নির্মাতা। এ ছবির মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন আরবাজ-সানি।

‘দাবাং থ্রি’তে সানিকে নেওয়া প্রসঙ্গে আরবাজ বলেন, অবশ্যই সানি থাকতে পারেন ‘দাবাং থ্রি’তে। তবে ‘মুন্নি’ বা ‘ফেভিকল’-এর মতো আইটেম গানেই কেনো? ভিন্ন চরিত্রেও দেখা যেতে পারে তাকে।

‘দাবাং’ (২০১০) ও ‘দাবাং টু’ (২০১২) ছবি দুটি অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এগুলোতে চুলবুল পান্ডরূপী সালমানের প্রেমিকা ও স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিলো সোনাক্ষীকে। তবে এবার তার বিপরীতে কে থাকবেন তার এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর