April 20, 2026, 12:18 pm

গুলশানের রাস্তা থেকে পরিত্যক্ত গাড়ি উদ্ধার, ভেতরে চিরকুটে

গুলশানের রাস্তা থেকে পরিত্যক্ত গাড়ি উদ্ধার, ভেতরে চিরকুটে

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর গুলশানের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর ভেতরে একটি চিরকুট পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-১-এর ১১২ নম্বর রোড থেকে গাড়িটি উদ্ধার করা হয়। নম্বর-প্লেটবিহীন গাড়িটি টয়োটা ল্যান্ড ক্রুজার ভি-৮, ৪৬০৮-সিসি, ২০১৩ মডেলের। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুল্ক করসহ গাড়িটির দাম হবে পাঁচ কোটি টাকা। কে বা কারা এটা ফেলে রেখে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ভেতরের সিটে সাদা কাগজে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা রয়েছে, আমি স্বেচ্ছায় গাড়িটি রাস্তায় রেখে গেলাম। কিন্তু আমি গাড়িটির আমদানিকারক নই। আমদানিকারককে আইনের আওতায় নেওয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিকট বিনীত অনুরোধ রইল। আমি দেশের আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, যোগ করা হয় চিঠিতে।

Share Button

     এ জাতীয় আরো খবর