April 19, 2026, 9:42 pm

সংবাদ শিরোনাম

গাজীপুরে উদ্বোধন হলো মিশন সাইন্স একাডেমি, বিদায় জানানো হলো পরীক্ষার্থীদের

mostbet

রেজাউল করিম মজুমদার, গাজীপুর

এক আনন্দঘন ও আবেগঘন পরিবেশে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে মিশন সাইন্স একাডেমি–এর উদ্বোধন অনুষ্ঠান এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এনামুল হক, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, কালিয়াকৈর ডিগ্রি কলেজ, গাজীপুর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা কেবল ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা একজন মানুষকে নৈতিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা এবং দৃঢ় মনোবল থাকলে শিক্ষার্থীরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে।”
তিনি নবপ্রতিষ্ঠিত এ একাডেমির সার্বিক সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজাউল করিম মজুমদার, গাজীপুর প্রতিনিধি, দৈনিক বাংলা পোস্ট।
তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাহফুজুর রহমান মৃদুল, সহকারী শিক্ষক, আল হেরা মডেল একাডেমি এন্ড কলেজ। তিনি বলেন, “সফলতার মূল চাবিকাঠি হলো কঠোর পরিশ্রম ও একাগ্রতা। নিয়মিত অধ্যয়ন ও সঠিক দিকনির্দেশনা শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনে সহায়তা করে।”

অত্র প্রতিষ্ঠানের ব্যবসায় শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক মো: আমিনূল ইসলাম তারেক বলেন, “শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করে অর্জন করতে হবে। তাহলেই তা জীবনে কার্যকর ভূমিকা রাখবে।”

অভিভাবক সদস্য ড. চান মিয়া তার বক্তব্যে বলেন, “একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কেবল পাঠদানই করে না, বরং তাদের নৈতিকতা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আশা করি এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদান করবে।”

বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি। এ ধরনের উদ্যোগ সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সবশেষে বক্তব্য প্রদান করেন মিশন সাইন্স একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক নূর হোসেন রবিন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য কেবল ভালো ফলাফল নিশ্চিত করা নয়; বরং প্রতিটি শিক্ষার্থীকে একজন দক্ষ, সৎ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা প্রদান এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা সর্বদা সচেষ্ট থাকবো, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর