March 8, 2026, 12:06 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ৬ সৈন্য নিহত

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ৬ সৈন্য নিহত

pin up pinup

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে বোকো হারামের ব্যাপক হামলায় কমপক্ষে ছয় সৈন্য নিহত হয়েছে। এ সময় তারা সেখানের গ্রামবাসীর কাছ থেকে খাদ্য সামগ্রী লুট করে নিয়ে যায়। গত বুধবার সামরিক সূত্র ও স্থানীয় লোকজন একথা জানায়। খবর এএফপি’র। ছয়টি ট্রাকে করে আসা জিহাদিরা স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইয়োবি রাজ্যের রাজধানী দামাতুরু থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সাসাওয়া গ্রামে হামলা চালায়। কর্নেল কায়োদি ওগুনসানিয়া দামাতুরু থেকে এএফপিকে বলেন,‘সাসাওয়া গ্রামে একটি সামরিক ঘাঁটিতে বোকো হারাম সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে সেখানে উভয় পক্ষে হতাহত হয়েছে। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু না জানালেও ওই এলাকার স্থানীয় প্রধান বলেন, ‘এ হামলায় ছয় সৈন্য নিহত হয়েছে। এতে বোকো হারামেরও অনেক যোদ্ধা প্রাণ হারিয়েছে। প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘এসময় সেখানে উভয় পক্ষের মধ্যে প্রচন্ড যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং তা মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকে। পরে বিদ্রোহী যোদ্ধারা গ্রামে ঢুকে পড়ে এবং গ্রামবাসীর বিভিন্ন শুকনো খাবার ও শস্য লুট করে নিয়ে যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর