April 22, 2026, 2:39 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

বরিশাল সিটি নির্বাচন নিয়ে সংশয় বিএনপি প্রার্থীর

বরিশাল সিটি নির্বাচন নিয়ে সংশয় বিএনপি প্রার্থীর

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার। গতকাল বুধবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সৌজন্য সাক্ষাতকালে সাংবাদিকদের কাছে এ শঙ্কা প্রকাশ করেন তিনি। সরওয়ার বলেন, বরিশালে আওয়ামী লীগের প্রার্থীর বাবা মন্ত্রী পদমর্যাদায় রয়েছেন। তাই সবমিলিয়ে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় তো রয়েছে। তবে আমাদের দাবি প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সহিত দেখবেন। কারণ নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দায়ভার সরকারকেই নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে সরওয়ার বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন নির্বাচনে জয়লাভ করতে গিয়ে যেন দলের কোনো বদনাম না হয়। আর সে লক্ষে সুষ্ঠু নির্বাচন আশা করি আমরা। কেন না এ নির্বাচনের মাধ্যমেই আগামি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তার ইঙ্গিত দেবে। শুধু বিএনপি নয় এখন সাধারণ মানুষও দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সরওয়ার বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে এ সিটি নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। খুলনা, গাজীপুরের ভোট দেখে আমরা হতবাক হয়েছি। বরিশালে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের জয় হবেই। মেয়র থাকাকালীন সময়ের উন্নয়নের বিবরণ তুলে ধরে সরওয়ার বলেন, আমি চাই বরিশালের উন্নয়নে অসমাপ্ত কাজগুলো শেষ করতে। আর সেই লক্ষে আমি কাজ করে যাবো। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুক, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আনোয়ারুল হক তারিন, বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাংবাদিক শুষান্ত ঘোষ প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর