April 23, 2026, 2:35 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

নেপালে একসঙ্গে ১২ নাটকের শুটিং

নেপালে একসঙ্গে ১২ নাটকের শুটিং

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

একসঙ্গে ১২টি নাটকের শুটিং চলছে নেপালের বিভিন্ন লোকেশনে। যেমনটা সচরাচর ঘটে না। আর সবগুলো নাটকই প্রচারের কথা রয়েছে আসছে ঈদুল আযহার বিশেষ আয়োজনে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে।

সে উপলক্ষে গত সপ্তাহে নেপালের উদ্দেশ্য পাড়ি জমান একঝাঁক অভিনয়শিল্পী-নির্মাতা। তারা হলেন অপর্ণা ঘোষ, জোভান, সাদিয়া জাহান প্রভা, শবনম ফারিয়া, এফএস নাঈম, আজমেরী আশা, নাবিলা ইসলাম, মনোজ কুমার প্রামাণিক, টুটুল চৌধুরী, মিয়া ফারুক, আসিফ নজরুল, আহসান আলমগীর, মাহবুব শাহিনসহ অনেকেই।

জানা গেছে, তাদের সঙ্গে অভিনয়ে যুক্ত হবেন নেপালের স্থানীয় কয়েকজন শিল্পী।

বাঁধন ড্রিম ভিশন এর প্রযোজনায় নাটকগুলো পরিচালনা করবেন দীপু হাজরা ও অঞ্জন আইচ। নাটকগুলো রচনা করেছেন মাসুম শাহরিয়ার, অঞ্জন আইচ, আহসান আলমগীর, জুয়েল কবির, রূপান্তর ও পারভেজ ইমাম।

একটি নাটকের দৃশ্যে প্রভা ও জোভান

একটি নাটকের দৃশ্যে প্রভা ও জোভান

প্রযোজনা সংস্থা বাঁধন ড্রিম ভিশনের কর্ণধার মোহাম্মদ বোরহান খান বললেন, ‘আমার প্রযোজনা সংস্থা দেশের বাইরে বেশিরভাগ নাটক নির্মাণ করে থাকে। বরাবরের মতো এবারও বেশকিছু নাটক নির্মিত হচ্ছে হিমালয় কন্যা খ্যাত দেশ নেপালে। নাটকগুলোতে থাকছে বেশ কিছু চমক। আশাকরি দর্শকদের পছন্দ হবে।’

২৫ জনের এই শুটিং ইউনিট জুলাই মাসের প্রথম সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর