March 30, 2026, 5:56 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশে থাকা একটি নর্দমায় পরে গিয়ে আ: সামাদ হোসেন নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ক্ষিদ্রমালঞ্চি এলাকার মোল্লা পাড়ায় এই ঘটনা ঘটে। শিশুটির পিতার নাম মুকুল হোসেন।

মৃত শিশুটির স্বজনেরা জানায়, আজ বিকাল চারটার দিকে শিশুটির কৃষক পিতা গম ভাঙ্গাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিজ ঘরের বারান্দায় বসে কিছু গম মাপছিলেন। তখন শিশুটি বারবার ওই গম মুখে দিচ্ছিলো তাই তার বাবা তখন তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর শিশুটি সেখান থেকে চলে যায়। পরে তার পিতা গম মাপা শেষে ছেলেকে বাড়ির মধ্যে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি আরম্ভ করলে এক পর্যায়ে বাড়ির পাশের নর্দমার পানিতে শিশুটিকে ভাসতে থাকা অবস্থায় দেখতে পান তার পিতা নিজেই। তারপরে পানি থেকে তুলে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক শিশুটির অপমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর