March 23, 2026, 5:35 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বাংলাদেশের বিপক্ষে ফিল্যান্ডার প্রথম টেস্টে নেই

বাংলাদেশের বিপক্ষে ফিল্যান্ডার প্রথম টেস্টে নেই

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না ভার্নন ফিল্যান্ডারের। পিঠের নিচের অংশের চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

আগামী ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য এখনও দল ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডে টেস্ট সিরিজ চলার সময় বল ধরতে ডাইভ দিয়ে চোট পান ফিল্যান্ডার। এরইমধ্যে চোট কাটিয়ে উঠলেও এখনও পুরোদমে বল করতে পারছেন না তিনি। দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহামেদ মুসাজি জানান, শক্তির ৮০ শতাংশ দিয়ে বল করতে পারছেন ডানহাতি এই পেসার।

তবে আগামি ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তার খেলার জোর সম্ভাবনা আছে।

পিঠের সমস্যার কারণে পুরো টেস্ট সিরিজেই খেলতে পারবেন না অলরাউন্ডার ক্রিস মরিস। অক্টোবরের শেষ দিকে শুধু দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই তার খেলার সম্ভাবনা আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর