April 16, 2026, 7:59 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মৌলভীবাজারে সাঁওতাল পরিবারকে ভিটা থেকে উচ্ছেদে হামলা, আহত ২

মৌলভীবাজারে সাঁওতাল পরিবারকে ভিটা থেকে উচ্ছেদে হামলা, আহত ২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক সাঁওতাল পরিবারে হামলা চালিয়ে পৈতৃক বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে; এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা রতিশ সাঁওতালের অভিযোগ, একই গ্রামের মতিন মিয়া তার লোকজন নিয়ে গত বুধবার এই হামলা চালান। হামলায় তার স্ত্রী নিয়তি সাঁওতাল (৪০) ও মেয়ে সুমি সাঁওতাল (১৬) আহত হয়ে শ্রীমঙ্গল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান। রতিশ বলেন, দাদার আমল থেকে তারা বংশানুক্রমে এই জমিতে বসবাস করে আসছেন। মতিলাল গুলগুলিয়ার পূর্বপুরুষ তাদের এই জমিতে বসান। স্বাধীনতার সময় গুলগুলিয়ার পরিবার ভারতে চলে গেলে এই জমিটি খাস হয়ে যায়। আমি প্রথম দুই বছর খাজনা দিয়েছিলাম। পরে সরকার খাজনা না নেওয়ায় দিতে পারিনি। কিন্তু সপরিবার এ জায়গায় বসবাস করে এলেও সরকারের পক্ষ থেকে কোনো বাধা আসেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বেরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এটি খাসজমি। রতিশের পরিবার দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে বলে গ্রামবাসী জানিয়েছে। আবার মতিন মিয়া দাবি করেছেন তার দলিল আছে। রোববার উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি ফায়সালা করা হবে। আর রতিশ যাতে নিরাপদে বসবাস করতে পারেন সেজন্য তাকে একটি দলিল করে দেওয়া হবে। আপাতত বাড়িটি ফাঁকা রাখার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর