March 15, 2026, 4:15 am

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

দুর্ঘটনা রোধে দূরপাল্লার যানে বিকল্প চালক রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্ঘটনা রোধে দূরপাল্লার যানে বিকল্প চালক রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দূরপাল্লার যানে বিকল্প চালক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্য সব নির্দেশের মধ্যে রয়েছে পরিবহনের চালক ও সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, রাস্তার মাঝে চালকদের বিশ্রামের ব্যবস্থা রাখা, অনিয়মতান্ত্রিকভাবে রাস্তা পারাপার বন্ধ করা, সিগন্যাল দিয়ে পারাপার করা, সিট বেল্ট পরানো নিশ্চিত করা। গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রী এসব নির্দেশ দেন। বিকল্প চালকের ব্যবস্থা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত নিয়ম হচ্ছে, দূরের যাত্রায় একজন চালক যেন একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি না চালান। একই সঙ্গে প্রধানমন্ত্রী এসব বিষয় তদারকির জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, ঈদের পর বেশ কিছু সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে প্রাণহানির ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। গতকাল যখন মন্ত্রিসভার বৈঠক চলছিল, তখনো টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

এ ছাড়া গতকালকের সভায় সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন-২০১৮-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এতে নিবন্ধন ছাড়া সার উৎপাদন, বিক্রি ও বিপণন করার জন্য সাজা বাড়ানো হয়েছে। বিদ্যমান আইনে ছয় মাস কারাদ- ও ৩০ হাজার টাকা অর্থদ-ের বিধান রয়েছে। এখন প্রস্তাবিত আইনে দুই বছরের কারাদ- ও পাঁচ লাখ টাকা অর্থদ-ের বিধান রাখা হয়েছে। গতকালকের সভায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর