December 6, 2025, 11:28 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

উ. কোরিয়াকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলার অঙ্গীকার

উ. কোরিয়াকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলার অঙ্গীকার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

উত্তর কোরিয়ার হুমকি দৃঢ়তার সঙ্গে মোকাবিলার অঙ্গীকার করেছেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে। রোববারের নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় গণমাধ্যম বলছে, আবের জোট পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়েছে।

ফলাফলের পর আবে বলেন, ‘নির্বাচনী অঙ্গীকার অনুসারে আমার প্রথম কাজ হবে উত্তর কোরিয়াকে সামলানো। এজন্য শক্ত কূটনীতি দরকার।’

স্থানীয় বিভিন্ন খবরে বলা হচ্ছে, আবের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির জোট জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে ৪৬৫ আসনের মধ্যে ৩১২ আসনে জয়ী হয়েছে। শিনজো আবের ক্ষমতাসীন জোট দুই-তৃতীয়াংশ আসনে জয়ের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। নিম্নকক্ষের ৪৬৫টি আসনের এ নির্বাচনে ভোট গ্রহণ গত রোববার স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয়ে রাত আটটায় শেষ হয়। সূত্র: বিবিসি অনলাইন

Share Button

     এ জাতীয় আরো খবর