January 23, 2026, 8:11 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

হাসি নেই ঐশ্বরিয়ার মুখে

হাসি নেই ঐশ্বরিয়ার মুখে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

দীপাবলিতে মুম্বাইয়ে তারকাদের বাড়িতে চলছে পার্টি। আমন্ত্রিত ব্যক্তিদের তালিকায় আছেন বলিউডের বিভিন্ন তারকা। রাত যত গভীর হচ্ছে, পার্টি তত জমছে। এসব পার্টিতে আসছেন তারকারা, চলছে রাতভর আড্ডা, খাবার খাওয়া, আলোকচিত্রীদের সামনে পোজ দেওয়া, সেলফি তোলা। কিন্তু এবার দীপাবলির কোনো পার্টিতে যাচ্ছেন না বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন।

মুম্বাইয়ের রাতের আকাশ যখন আলোর রোশনাইয়ে ভরে উঠেছে, উৎসবের রং আর আলোর সাজে সেজেছে গোটা দেশ, সেখানে ঐশ্বরিয়ার মন খারাপ, হাসি নেই তাঁর মুখে। একই চিত্র পুরো বচ্চন পরিবারে। অন্য বছরগুলোতে যেখানে দীপাবলি উপলক্ষে বড় পার্টির আয়োজন হয় অমিতাভ বচ্চনের ‘জলসা’য়, এসব পার্টিতে উপস্থিত থাকেন জয়া বচ্চন, অভিষেক বচ্চন, শ্বেতা, ঐশ্বরিয়াসহ পরিবারের সবাই, সেখানে এবার এ বাড়িতে নেই দীপাবলির কোনো উৎসব। জানা গেল, এই বাড়ির মানুষজন আর বচ্চন পরিবারের কেউ দীপাবলির আনন্দে অংশ নেবেন না।

জলসায় দীপাবলি উপলক্ষে পূজায় অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ঐশ্বরিয়া, আরাধ্য ও অভিষেক

কেন? ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই মারা গেছেন গত ১৮ মার্চ। এ কারণে এ বছর সব আনন্দ অনুষ্ঠান থেকে নিজেদের দূরে রাখছে পুরো বচ্চন পরিবার। জানা গেছে, কোনো পার্টি নয়, ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দীপাবলি কাটাচ্ছেন বচ্চন পরিবারের সদস্যরা। আর দীপাবলি উপলক্ষে জলসায় ঘরোয়াভাবে পূজার আয়োজন করা হয়েছে। এখানে অংশ নেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক, ঐশ্বরিয়া আর আরাধ্য। এই পূজার একটি ছবি দিয়ে অমিতাভ বচ্চন টুইটারে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।

শাবানা আজমির দীপাবলি পার্টিতে যান অমিতাভ বচ্চন। এবার এই পার্টিতে আরও এসেছিলেন অনুপম খের, শ্রীদেবী, প্রসুন যোশী, হৃতিক রোশন, শহীদ কাপুর-মীরা রাজপুত, মনীশ মালহোত্রা, রিচা চাড্ডা, সোনালী বেন্দ্রে প্রমুখ। এদিকে দীপাবলিতে সঞ্জয় দত্তর পার্টিতে দেখা গেল আমির খান, সালমান খান, বিদ্যা বালান, সিদ্ধার্থ রায় কাপুর, রাজকুমার হিরানি, শিল্পা শেঠি, রাজ কুন্দ্রাকে। এনডি টিভি

Share Button

     এ জাতীয় আরো খবর