April 23, 2026, 9:58 pm

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

যুক্তরাষ্ট্রের চাপে মাথানত করবে না ইরান : খামেনি

যুক্তরাষ্ট্রের চাপে মাথানত করবে না ইরান : খামেনি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি (মাঝে) রোববার এক অনুষ্ঠানে বক্তব্য দেন। রয়টার্সের পুরোনো ছবি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনো চাপের কাছে মাথানত করবে না তার দেশ।

স্থানীয় সময় রোববার ইরানের রাজধানী তেহরানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে খামেনি এই মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ভাষ্য, তার দেশের সঙ্গে বিশ্ব শক্তিগুলোর চুক্তি বাতিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শক্তিশালী দেশ ইরান চাপে আত্মসমর্পণ করবে না এবং নত হবে না, বলেন আয়াতুল্লাহ।

দুর্নীতিগ্রস্ত, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাম্ভিকতার সঙ্গে ইরানিদের বিরুদ্ধে অভিযোগ করছেৃযদিও ইরান সততার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং সৎ মনোভাব নিয়েই এই পথ ধরে চলতে থাকবে যোগ করেন খামেনি।

এদিকে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি ২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে কথা বলবেন। এ চুক্তির ফলেই ইরান পরমাণু সমৃদ্ধকরণ কমিয়েছিল। আর বিশ্ব শক্তিগুলো দেশটির ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বক্তব্য বলেন, ইরান চুক্তির শর্তগুলো মানছে না। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে এই চুক্তির বিষয়ে তাঁকে সিদ্ধান্ত নিতে হবে অক্টোবরের মধ্যেই। তিনি সেটি করতে ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত ৬০ দিনের মধ্যে নিতে হবে মার্কিন আইনসভা কংগ্রেসকে। তোমরা মিথ্যাবাদী। ইরান জাতি দৃঢ়ভাবে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং যেকোনো ধরনের ভুল সিদ্ধান্তেরৃজবাব দেবে ইসলামী প্রজাতন্ত্র, বলেন ইরানের সর্বোচ্চ নেতা।

Share Button

     এ জাতীয় আরো খবর