February 10, 2026, 6:39 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব।

বোয়িং ৭৭৭-এর ডানা ভাঁজ করা যাবে

বোয়িং ৭৭৭-এর ডানা ভাঁজ করা যাবে

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

প্লেন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ৭৭৭ সিরিজের নতুন প্লেনগুলোর ডানা ভাঁজ করা যাবে। জনপ্রিয় এই সিরিজের নতুন মডেলের এমন নকশা সম্প্রতি মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ এফএএ’র অনুমোদন পেয়েছে বলে খবর প্রকাশ করেছে সিএনবিসি।

এর আগে সামরিক কাজে ডানা ভাঁজ করা যায় এমন প্লেন ব্যবহার কর হয়েছে। কিন্তু বাণিজ্যিক প্লেনে এটিই প্রথম নজির হতে যাচ্ছে বলে উল্লেখ করা হয় মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে।

আসন্ন ৭৭৭এক্স এয়ারক্রাফটে ২৩৫ ফুট উইংস্প্যান থাকবে। নকশার এই পরিবর্তন প্লেনটির উড্ডয়নে আরও কার্যকারিতা আনবে। কিন্তু যেভাবে এয়ারপোর্টগুলো বানানো আছে, সে অবস্থায় এই প্লেন হয়তো এগুলোর জন্য উপযুক্ত নয়। কিন্তু ভাঁজ করার সুবিধা পাইলটকে  প্লেনের উইংস্প্যান ২১২ ফুটে নামিয়ে আনতে সহায়তা করবে। যা পুরানো ৭৭৭ প্লেনগুলোকে রাখতে পারে এমন এয়াপোর্টগুলোতেই নতুন মডেলের প্লেনগুলো রাখার সুযোগ হবে।

প্লেনটি যখন মাটিতে থাকবে শুধু তখনই ডানা ভাঁজ করা যাবে। এই প্রযুক্তি নিরাপত্তা মান মেনে চলে এমনটা নিশ্চিত করতে এফএএ একটি বিশেষ অবস্থার নথি তৈরি করেছে। ২০২০ সালে এই ৭৭৭এক্স মডেলের প্লেন বাজারে আনার আশা করছে বোয়িং।

Share Button

     এ জাতীয় আরো খবর