March 22, 2026, 11:03 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ইউরোপিয়ান ফুটবলে ২০০তম গোল করুক মেসি’

ইউরোপিয়ান ফুটবলে ২০০তম গোল করুক মেসি’

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ইউরোপিয়ান ফুটবলে শততম গোলের মাইলফলক স্পর্শ করা লিওনেল মেসির কাছে আরও বেশি চাওয়া এরনেস্তো ভালভেরদের। বার্সেলোনা কোচ রসিকতা করে বললেন, তিনি চান এবারের মৌসুমে তার শিষ্য যেন ২০০ গোলের মাইলফলকে পৌঁছায়।

কাম্প নউয়ে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। ৬১তম মিনিটে দারুণ এক ফ্রি-কিকে ইউরোপিয়ান ফুটবলে শততম গোলটি করেন মেসি। এই মাইলফলকে পৌঁছাতে চ্যাম্পিয়ন্স লিগে ৯৭ ও উয়েফা সুপার কাপে ৩টি গোল করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে মজা করে ভালভেরদে বলেন, “আমি আশা করি, এ মৌসুমে সে ২০০ গোলে পৌঁছাবে।

শুরুতে আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনার অপর গোলটি করেন লুকাস দিনিয়ে। এই গোলেও অবদান ছিল মেসির।

এবারের মৌসুমে দারুণ খেলছে বার্সেলোনা। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। তবে দুর্দান্ত ফর্মে খুব বেশি উচ্ছ্বাস দেখাচ্ছেন না ভালভেরদে।

“ফলগুলো ভালো। আমরা ভালো ফল করে যাব; কিন্তু আগামীকাল অন্য একটি দিন, বিষয়গুলো রাত পার হলেই বদলে যেতে পারে।”

Share Button

     এ জাতীয় আরো খবর