April 6, 2026, 3:44 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

শিবচরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু

রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:

mostbet

মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে ট্রেনের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার(৪ জানুয়ারি) সকালে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদার কান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯ টার দিকে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে স্থানীয়রা। ওই নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঢাকাগামী একটি ট্রেন যাওয়ার পরেই রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি রেললাইনের একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিলেন বলে ধারনা করছেন স্থানীয়রা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মোকতার হোসেন বলেন,’আমরা খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানিয়েছি। রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর