January 23, 2026, 8:55 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

গাইবান্ধায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

গাইবান্ধায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক 


গাইবান্ধার সাঘাটা উপজেলায় দিনে দুপুরে ধারালো খুর দিয়ে কুপিয়ে আলম মিয়া (৩০) নামে এক অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া অটোরিকশা স্ট্যান্ডে এ হত্যাকা- ঘটে। নিহত আলম মিয়া উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইল গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বোনারপাড়া স্ট্যান্ডে ব্যাটারি চালিত অটোরিকশা সিরিয়াল দিচ্ছিলেন আলমের ছোট ভাই অটোরিকশা চালক আমজাদ। এনিয়ে আমজাদের সঙ্গে আরেক চালক পারভেজের কথা কাটাকাটি হয়। এরপর আলম পাশের কাজী আজাহার আলী মডেল উচ্চবিদ্যালয় মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় কালপানি গ্রামের অটোরিকশা মালিক বাবু মিয়া, তার চালক পারভেজ ও অটোরিকশার মিস্ত্রী আরিফ তার পথরোধ করেন। এরপর আলমকে খুর দিয়ে কুপিয়ে জখম করেন বাবু। একপর্যায়ে আলম জ্ঞান হারিয়ে ফেললে তারা পালিয়ে যান। পরে স্থানীয়রা আলমকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর