April 6, 2026, 7:57 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

পটুয়াখালীতে গাছের সাথে শত্রুতা

পটুয়াখালী প্রতিনিধি:

mostbet

পটুয়াখালীর কুয়াকাটায় রাতের আধারে কৃষক আবু ছালেহ মৃধার লক্ষাধিক টাকার ফলন্ত লাউ গাছ সহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

রবিবার রাতে কুয়াকাটা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ট্যুরিস্ট পুলিশ অফিস সংলগ্ন এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

কৃষক আবুছালেহ মৃধা জানান, ১ একর ২০ শতক জমিতে ৩শ’ ৮০টি লাউ সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছেন তিনি। প্রতিটি গাছে লাউ ধরেছে।

রবিবার রাতে কে বা কারা ৬০ শতক (২ বিঘা) জমির ফলন্ত লাউ, চাম্বল, রেইনট্রি, আম, ফলদ ও বনজ সহ প্রায় আড়াই শতাধিক গাছ কেটে ফেলেছে। তবে তার ধারণা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা।

এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান কৃষক আবু ছালেহ।

কৃষক আবু ছালেহ মৃধার জামাতা নুরুল আমিন গাজী দাবি কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ আলী গাজীর সাথে জমাজমি নিয়ে বিরোধ চলছে। এ কাজ তিনি সহ তার পরিবারের লোকজন ছাড়া অন্য কেউ করেনি।

এবিষয়ে ইউসুফ আলী গাজীর সাথে কথা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি দীর্ঘদিন যাবত অসুস্থ। কে বা কারা এ কাজ করেছে তা আমার জানা নেই।

তার দাবী আবু ছালেহ মৃধা গংরা তার ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলে নিয়ে চাষাবাদ করছে। তার ধারণা নিজেরা লাউ গাছ কেটে এখন তাকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানোর পায়তারা চালাচ্ছে।

এ বিষয়ে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম জানান, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

Share Button

     এ জাতীয় আরো খবর