April 17, 2026, 8:17 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

সাভারে মহিলা দল নেত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

সাভারে মহিলা দল নেত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 


‘অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়’ ঢাকার সাভারে মহিলা দলের এক নেত্রীকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। একই সময় তার স্বামীকেও মারধর করা হয় বলে ওই নারী অভিযোগ করেন। সাভার পৌর এলাকার দক্ষিণ দড়িয়াপুর মহল্লায় গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার ময়না ও তার স্বামী দলিল লেখক কবীর হোসেন। মৌসুমী আক্তার ময়না ও কবীর হোসেনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মৌসুমী সাংবাদিকদের বলেন, দক্ষিণ দড়িয়াপুর মহল্লার বাসিন্দা প্রতিবেশী ইলেকট্রনিক্স ব্যবসায়ী আহসান উল্লাহ প্রায়ই তাকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় রাস্তাঘাটে দেখা হলেই তার উদ্দেশে অশ্লীল কথাবার্তা বলতেন। এসব বিষয় উল্লেখ করে আমি এর আগে সাভার মডেল থানায় একটি সাধারণ ডাইরি (জিডি নম্বর ৮৬৪) করেছি। মৌসুমী আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তিনি ও তার স্বামী রিকশায় বাসার সামনে নামলে আগে থেকে ওৎপেতে থাকা আহসান উল্লাহ ও তার সহযোগী ‘বখাটে’ হিমেলসহ অন্তত ২৫/৩০ জন যুবক তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। আমাকে টেনেহিঁচড়ে আহসান উল্লার বাড়িতে নিয়ে মারধর করে পরনের জামাকাপড় ছিঁড়ে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করে। আমার স্বামীকেও বেদম মারধর করে তারা। তবে আহসান উল্লাহ শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই মহিলাই (ময়না) ভালো না, সে-ই চাপাতি নিয়ে আমার উপর হামলা করেছিল। তবে আহসান উল্লাহ কিংবা তার দলের কেউ আহত হননি বলে জানান তিনি। সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির বলেন, ঘটনাটি আমরা জেনেছি। তবে লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর