March 17, 2026, 3:24 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

বরগুনায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু অভিযোগ, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

বরগুনায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু অভিযোগ, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরগুনার বামনায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগে মাতৃসদন নামে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। গতকাল সোমবার সকালে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বাচ্চু উপস্থিত থেকে ওই ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেন। এর আগে গত রোববার রাতে চিকিৎসক আসার আগেই ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আজাদ অস্ত্রপচার করার সময় মাকসুদা বেগম নামে এক প্রসূতি ও তার নবজাতক সন্তানের মৃত্যু হয়। মাকসুদা বেগম উপজেলার নিজআমতলী গ্রামের মহারাজের স্ত্রী। মহারাজ অভিযোগ করে বলেন, প্রথমে মাতৃসদন নামে ওই ডায়াগনস্টিক সেন্টারে আমার স্ত্রীকে ভর্তি করি। এরপর তাদের কথা মতো টাকা পরিশোধ করি। কিন্তু কিছুক্ষণ পর ম্যানেজার আজাদ এসে আমাকে বলেন, আপনার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিয়ে যান। পরে অন্য হাসপাতালে নেয়ার প্রস্তুতির সময় আমার স্ত্রী ও সন্তান মারা যায়। আমি আমার বাচ্চা ও স্ত্রী হত্যাকারীদের বিচার চাই। বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর