March 23, 2026, 5:55 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মৌলভীবাজারে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

বিশেষ প্রতিবেদকঃ

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আহমদ উদ্দিনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় সোমবার সকালে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানার পুলিশ।

আটককৃতরা হলো খঞ্চনপুর গ্রামের মৃত সিরাজ মুল্লার ছেলে সুমন মিয়া(৩৫)পলাশ মিয়া(৩০) কাঠারাই গ্রামের বারিক মিয়ার ছেলে শাহাব আলী(৩২)সহ অজ্ঞাত একজন।

এর আগে রোববার রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে হাজি আহমদ উদ্দিনকে আটক করে শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটক হাজী আহমদ উদ্দিনকে পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তুলতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ছিনিয়ে নিয়ে যায়।

শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই সিপু দাস বলেন, আমরা অনেক চেষ্টা করেছি হাজী আহমদ উদ্দিনকে নিয়ে আসার জন্য। কিন্তু তাদের লোকবল বেশি থাকায় সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীতে অভিযান চালিয়ে আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা হাজী আহমদ উদ্দিনকে আটক করার চেষ্টা অব্যাহত আছে।

পিডিনিউজ/অনির্বাণ

Share Button

     এ জাতীয় আরো খবর