April 8, 2026, 5:23 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

নির্বাচন নিয়ে আলোচনার সুযোগ নেই :নাসিম

প্রাইভেট ডিটেকটিভ:

mostbet

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। আর নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে সোমবার বিকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে স্বাধীনতা একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র বা চক্রান্ত করা হলে কোনো ছাড় দেওয়া হবে না।
মোহাম্মদ নাসিম বলেন, যারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না। আমরা তাদের সঙ্গে কোনো আপশে করব না। খুনিদের সঙ্গে কিসের আলোচনা? রাজকারদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, উদার  গণতন্ত চর্চা আমরা অনেক বার করেছি। এখন আর করব না। কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। যারা বড় বড় কথা বলেন তাদের মনে রাখতে হবে, অতীতে আমরা কি করেছি। বিএনপি নির্বাচনে আসেনি তাতে আমাদেরও কি করার আছে।

আয়োজক সংগঠনের সভাপতি নূরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সংসদ সদস্য ডা. এনামুর রহমান প্রমুখ।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪ এপ্রিল ২০১৮/সন্দিপ

Share Button

     এ জাতীয় আরো খবর