April 16, 2026, 8:02 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ক্যালিফোর্নিয়ার ‘সবচেয়ে প্রাণঘাতী’ দাবানলে নিহত অন্তত ৪০

ক্যালিফোর্নিয়ার ‘সবচেয়ে প্রাণঘাতী’ দাবানলে নিহত অন্তত ৪০

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রেকর্ডকৃত ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানলে মৃতের সংখ্যা অন্তত ৪০ জনে দাঁড়িয়েছে, কয়েকশত লোক এখনও নিখোঁজ রয়েছেন।  এলেমেলো বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে কারণে গত শনিবার আরো কয়েক হাজার স্থানীয় বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন।

স্যান ফ্রান্সিসকো শহরের উত্তর দিকে প্রায় ৮৬৫ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সাতদিনেরও বেশি সময় ধরে দাবানলের ১৬টি প্রধান ধারার সঙ্গে ১০ হাজারেরও বেশি দমকল কর্মী এয়ার ট্যাঙ্কার ও হেলিকপ্টারের সহায়তা নিয়ে লড়াই করে যাচ্ছেন।

দাবানলে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এদেরমধ্যে ২২ জন মারা গেছেন সোনোমা কাউন্টিতে। এই কাউন্টির ২৩৫ জন বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছেন। গত শনিবার স্যান ফ্রান্সিসকোর ৮০ কিলোমিটার উত্তরে সান্তা রোসা শহর থেকে তিন হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এ পর্যন্ত দাবানল কবলিত এলাকাগুলোর প্রায় এক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন।

আগুনে পুড়ে এ পর্যন্ত ৫ হাজার ৭০০ স্থাপনা ভস্মীভূত হয়েছে। বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছ। চলতি দাবানলে নিহতের সংখ্যা ১৯৩৩ সালে লস অ্যাঞ্জেলসের গ্রিফিথ পার্কের দাবানলে নিহত ২৯ সংখ্যাটিকে ছাড়িয়ে অনেকদূর এগিয়ে গেছে।

“সত্যি ক্যালিফোর্নিয়া যেসব ভয়াবহ শোচনীয় ঘটনার মুখোমুখি হয়েছে এটি সেগুলোর মধ্যে একটি। ধ্বংসের পরিমাণ অবিশ্বাস্য। এটি এমন এক আতঙ্ক যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না,” সান্তা রোসা শহর পরিদর্শনের পর বলেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন।

সান্তা রোসা শহরের এখনও অক্ষত আছে এমন এক বাড়ির মালিক মলি কুরল্যান্ড বলেন, যারা ঘরবাড়ি হারায়নি সেইসব লোকজনও ভীষণ অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে আছে। যে এলাকায় আমরা বাজার-সদাই করতাম সেখানে এখন কিছুই নেই। আমার প্রিয় রেস্তোরাঁটিও নেই। ভয়াবহ এই দাবানল ঠেকাতে ক্যালিফোর্নিয়ার দমকল কর্মীদের সঙ্গে ওরেগন, ওয়াশিংটন, অ্যারিজোনা, কলোরাডো ও নেভাদা অঙ্গরাজ্যের দমকল কর্মীরাও যোগ দিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর