April 16, 2026, 1:52 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সোমালিয়ায় বোমা হামলা, নিহতের সংখ্য বেড়ে ১৮৯

সোমালিয়ায় বোমা হামলা, নিহতের সংখ্য বেড়ে ১৮৯

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ত এলাকায় এক ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ১৮৯ জন লোক নিহত হয়েছে। একটি হোটেলের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে থাকা একটি বিস্ফোরক ভর্তি ট্রাক দিয়ে ঘটানো এই বিস্ফোরণে আরো বহু লোক আহত হয়েছে। এরপর শহরের মদিনা এলাকায় আরো একটি বোমা হামলা হয়, যাতে পুলিশের ভাষ্য অনুযায়ী আরো দুজন লোক নিহত হয়েছে।

মোগাদিসুতে গাড়িবোমা হামলায় পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়

এ বোমা হামলা কারা চালিযয়েছে তা স্পষ্ট নয়। তবে সোমালিয়ায় আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব গোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধরত, এবং মোগাদিসুু তাদের নিয়মিত টার্গেট। সাফারি নামের হোটেল ভবনটি ভেঙে পড়েছে এবং আশংকা করা হচ্ছে বহুলোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। শহরের একজন বাসিন্দা বলেছেন, বিস্ফোরণে পুরো এলাকাটি ধ্বংস হয়ে গেছে। বলা হচ্ছে, মোগাদিসুতে এর আগে যত হামলা হয়েছে তার মধ্যে এটি অন্যতম বৃহৎ আকারের বোমা হামলা।

Share Button

     এ জাতীয় আরো খবর