April 10, 2026, 12:16 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

দিনাজপুরের বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধিঃ

mostbet

দিনাজপুরের বীরগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বন্যায় ক্ষতিগ্রস্থদের সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কে এম কুতুব উদ্দিন নামের ওই ইউপি চেয়ারম্যান।

অভিযোগকারিদের একজন বাঙালি পাড়ার আবু হানিফা। তিনি জানান, গত ১৯ ফেব্রুয়ারি সরকারের দেওয়া ত্রাণ তহবিল হতে ঘর নির্মাণের জন্য এক বান টিন এবং তিন হাজার টাকা দেওয়ার কথা। কিন্তু এক হাজার টাকা দেয়া হয়। পরে আমাদের ওয়ার্ডের মেম্বার শাহানাজ বেগম এসে বলেন, তোমরা বলবে, তিন হাজার টাকা পেয়েছি।

হানিফা বলেন, আমার কথা হলো আমি যেটা টাকা পেয়েছি, সেটাই বলবো।

অভিযোগ অস্বীকার করে শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম কুতুব উদ্দিন মুঠোফোনে শনিবার জানান, প্রতিপক্ষরা এসব অভিযোগ আনছেন। সরকারের দেয়া একবান টিন এবং ৩ হাজার টাকা করেই প্রত্যেককে দেয়া হয়েছে। ৩০ জন ক্ষতিগ্রস্থ এসব ত্রাণ সহায়তা পেয়েছে।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৪মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর