এহিয়া আহমদ-হাইওয়ে প্রতিনিধিঃ
মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ মার্চ দুপুরে মুক্তিযোদ্ধা চত্ত্বর এর সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্র সমাজের অন্যতম ছাত্র নেতা সংবাদকর্মী এহিয়া আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্র সমাজ এর সদস্য মাওলানা আলী হাসান উসামা, ব্যবসায়ী হেলাল আহমেদ, শ্রমিক নেতা জাহাঙ্গীর খান, সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা মুদরত আহমদ মহন, সাজন আহমদ, জুবায়ের আহমেদ সহ প্রমুখ।
এছাড়া উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য দৈনিক আলোকিত সকাল এর নবীগঞ্জ প্রতিনিধি ফাহাদ আহমদ,প্রবাসী শামীম মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সবার একটাই দাবি এই বাংলায় ধর্ষকদের ঠাই নাই, তদন্ত সাপেক্ষে ধর্ষকদের বিচারকার্য সম্পন্ন করতে হবে৷