January 14, 2026, 12:33 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

হিগুয়াইনের জন্য আর্জেন্টিনা দল থেকে বাদ পড়া চ্যালেঞ্জ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়াকে উন্নতি করার চ্যালেঞ্জ হিসেবে নিতে গনসালো হিগুয়াইনের প্রতি আহ্বান জানিয়েছেন ইউভেন্তুসের কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচের দলে আর্জেন্টিনার হয়ে ৬৮টি ম্যাচ খেলা হিগুয়াইনকে রাখেননি কোচ হোর্হে সাম্পাওলি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকায় সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় আছে আর্জেন্টিনা।

উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করা গত দুই ম্যাচেও আর্জেন্টিনা দলে ছিলেন না হিগুয়াইন। সাম্পাওলি এবারও আস্থা রাখছেন ম্যানচেস্টার সিটির সের্হিও আগুয়েরো, ইউভেন্তুসের পাওলো দিবালা, ইন্টার মিলানের মাউরো ইকার্দি ও বার্সেলোনার লিওনেল মেসির ওপরই।

ইউভেন্তুসের হয়ে সেরি আয় এরইমধ্যে তিন ম্যাচে দুটি গোল করেছেন হিগুয়াইন। কিন্তু গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সেলোনার কাছে ৩-০ গোলের পরাজয়ের ম্যাচে জ¦লে উঠতে পারেনি ইউভেন্তুসের আক্রমণভাগ। গোল পাননি হিগুয়াইনও। আল্লেগ্রি চান, তারকা এই শিষ্য রোববার সাস্সুয়োলোর বিপক্ষে নিজের সক্ষমতার প্রমাণ দিক।

ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে জাতীয় দল থেকে হিগুয়াইনের বাদ পড়া নিয়ে ইউভেন্তুস কোচ বলেন, “তাকে শান্ত থাকতে হবে এবং সে যেভাবে খেলতে জানে সেভাবেই খেলতে হবে।”

“আর্জেন্টিনা দলে ডাক না পাওয়াটা তার জন্য গত মৌসুমের পারফরম্যান্স পুনরাবৃত্তি করা এবং উন্নতি করার জন্য শক্তিশালী একটি প্রেরণা।”

“কাম্প নউয়ে প্রথমার্ধে সে খুবই ভালো খেলেছিল। রোববার তার কাছ থেকে দুর্দান্ত একটি খেলা আশা করছি।”

সাস্সুয়োলোর মাঠে ইউভেন্তুসের আক্রমণভাগে হিগুয়াইনের সঙ্গে যথারীতি থাকবেন তার স্বদেশি পাওলো দিবালা যিনি ইতালির ক্লাবটির হয়ে শততম ম্যাচ খেলবেন।

আল্লেগ্রির দলের রক্ষণভাগের শক্তিও বাড়ছে। গোড়ালির গাটের চোট কাটিয়ে ফিরছেন ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি।

ম্যাচটিতে জয় পেলে নতুন মৌসুমে সিরি আয় শতভাগ জয়ের ধারা ধরে রাখবে বর্তমান চ্যাম্পিয়নরা।

Share Button

     এ জাতীয় আরো খবর