April 16, 2026, 7:34 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পাওলিনিয়োর প্রশংসা করলেন বার্সা কোচ

পাওলিনিয়োর প্রশংসা করলেন বার্সা কোচ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

গেতাফের বিপক্ষে জয়সূচক গোল করা বার্সেলোনার নতুন মুখ পাওলিনিয়োর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এরনেস্তো ভালভেরদে। দলটির কোচের প্রশংসা পেয়েছেন বদলি অন্য দুই খেলোয়াড়ও।

গেতাফের মাঠে শনিবার লা লিগার ম্যাচে প্রথমে পিছিয়ে পড়া বার্সেলোনা শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। দ্বিতীয়ার্ধে দেনিস সুয়ারেস সমতায় ফেরানোর পর ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে ব্রাজিলের পাওলিনিয়ো দলকে এগিয়ে দেন।

প্রথমার্ধে অতিথিদের খেলায় ছন্দের অভাব ছিল, শুরুর দিকে তো তাদের খুঁজেই পাওয়া যায়নি। এই সময়ে চোট পেয়ে মাঠ ছাড়েন উসমানে দেম্বেলে। বিরতির আগে বড় কোনো সুযোগ তৈরি করতে পারেননি লিওনেল মেসি, লুইস সুয়ারেসরা। উল্টো গোল খেয়ে পিছিয়ে পড়তে হয়।

ভালভেরদে বদলি হিসেবে নামান জেরার্দ দেউলোফেউ, দেনিস সুয়ারেস ও পাওলিনিয়োকে। তাদের নৈপুণ্যেই লিগে টানা চতুর্থ জয়টি পায় কাতালান ক্লাবটি।

“একজনের বিপরীতে একজনে নির্ভীক ছিলেন দেউলোফেউ। পাস দেওয়া এবং গোল করার ক্ষেত্রে ঠা-া মাথার ছিলেন দেনিস। নিজের ক্ষমতায় নিয়ে সফল ছিলেন পাওলোনিয়ো।”

“ব্যক্তিগত দিক থেকে গোল করাটা তাদের (সুয়ারেস ও পাওলোনিয়ো) জন্য গুরুত্বপূর্ণ। এটা তাদেরকে আত্মবিশ্বাস যোগাবে। এটা দলের গভীরতাও দেখিয়েছে যে, আমাদের অনেক খেলোয়াড় আছে যারা অবদান রাখতে পারে।”

ঠিক সময়ে উপযুক্ত খেলোয়াড় বদলি নামানোয় সাফল্য এসেছে বলে জয়ের কৃতিত্ব নিতে চান না ভালভেরদে।

“এমন অনেক সময় আসবে যখন আপনি খেলোয়াড় বদলাবেন কিন্তু কিছুই হবে না অথবা আপনি যা ভাববেন তা হবে না।”

“এই জয় আমাদের শক্তিশালী করেছে। কারণ সামনে এগোনো কঠিন ছিল। তারা আমাদের উপর বেশ চাপ তৈরি করেছিল এবং তাদের জন্য আতঙ্ক তৈরি করাটা কঠিন ছিল।”

Share Button

     এ জাতীয় আরো খবর