March 15, 2026, 4:53 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

চিলমারীতে ”ইসলামী স্কুল চিলমারী’র” কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ‘ইসলামী স্কুল চিলমারী’র” কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ই ফেব্রুয়ারী) সকাল ১১টার সময় উপজেলার প্রধান গেটের ১০০গজ পূর্বদিকে, ইসলামী স্কুল চিলমারীর মাঠে, মাওলানা মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে এবং ইসলামী স্কুল চিলমারীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোখলেছুর রহমান, ইসলামী স্কুল চিলমারীর পরিচালক হারুন অর রশিদসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরে সকল অবিভাবকদের নিয়ে, তাদের শিশুদের শিক্ষারমান উন্নয়ন নিয়ে অনেক আলোচনা করা হয়েছে এবং ১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণীর ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী সকল কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরষ্কার হাতে পেয়ে কৃতি শিক্ষার্থীরা অনেক আনন্দে মেতে উঠেন। সবশেষে মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার কাজ শেষ করা হয়েছে।

মোঃ হাবিবুর রহমান।
চিলমারী, কুড়িগ্রাম।

Share Button

     এ জাতীয় আরো খবর