January 21, 2026, 3:06 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

মোংলায় তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। উদ্বোধনের শুরুতে বাগেরহাট জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গাওয়া গানে নৃত্য পরিবেশনা করেন শিক্ষার্থীরা। উৎসবকে ঘিরে বিভিন্ন ধরণের ৪৪টি স্টল বসেছে। স্টলে বিশেষ করে শোভা পাচ্ছে রকমারী পিঠা। বসেছে জ্ঞান-বিজ্ঞানের স্টলও। অপরদিকে মঞ্চে চলছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা। শিশুদের বিনোদনে বসেছে নাগরদোলাসহ দোলনাও। আর এ উৎসবকে ঘিরে উপজেলা পরিষদ চত্বর যেন নতুন আনন্দে মেতেছে। বিভিন্ন বয়সের মানুষের ঢলে এ উৎসব এক ভিন্ন মাত্রায় রুপ নিয়েছে।

mostbet

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন করা হচ্ছে। #

বায়জিদ হোসেন,

Share Button

     এ জাতীয় আরো খবর