January 13, 2026, 2:21 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

সুনামগঞ্জ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন

সুনামগঞ্জ থেকে রুজেল আহমদ

mostbet mostbet

সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন ও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে মেডিকেল কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে ক্লাস রুমে ফেরত পাঠানো চেষ্টা করেন। কলেজ ক্যাম্পের সামনে জড়ো হয়ে ফেস্টুন ব্যনার নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চারটি বর্ষের শিক্ষার্থীরা দাবি পূরণের মিছিল করছে। নানান স্লোগানে মুখরিত করে পুরো কলেজ ক্যাম্পাস। ওয়ার্ড ছাড়া মেডিকেল মানি না মানব না,অজুহাতের সুযোগ নেই অবকাঠামোর উন্নতি চাই ইত্যাদি নানান ভবন নয় ভাবনা চাই শিক্ষার জন্য সংস্কার চাই।

গেল ৪ বছর যাবত নুন্যতম শিক্ষা উপকরণ ছাড়া সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠদান কার্যক্রম শুরু করে কলেজ কর্তৃপক্ষ এতেই দেখা দেয় বিভিন্ন জটিলতা। চারটি বেস এর ২১০ জন শিক্ষার্থী নুন্যতম উপকরণ দিয়ে পাঠকার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ফলে তাদের মেডিকেল শিক্ষা ভালো করে শেখা হচ্ছে না। দীর্ঘদিন অনেক কিছু ঘাটতি মেনে নিয়ে পাঠ কার্যক্রমে অংশ নিলেও আজ শিক্ষার্থীরা প্রতিবাদে নামেন।

আজ মঙ্গলবার সকাল ৮ থেকে মেডিকেল কলেজ প্রাঙ্গনে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন মেডিকেলের দ্বিতীয় ,তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, টান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জামের প্র্যাক্টিকেল সুবিধা, পর্যাপ্ত লোকবল অভাব থাকায় দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে কর্মসূচিস্থলে আসেন মেডিকেলের পিন্সিপাল মোস্তাক আহমেদ ভুইঞা। দাবির বিষয়ে বসে আলোচনা করতে শিক্ষার্থীদের আহ্বান করলেও পিন্সিপালের কথায় সাড়া দেননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। সুনামগঞ্জ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মেডিকেল কলেজ এর অবস্থান।

Share Button

     এ জাতীয় আরো খবর