March 23, 2026, 7:10 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি বিনিময় করলো বিজিবি-বিএসএফ

হিলি ( দিনাজ পুর) প্রতিনিধি
ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ সদস্যরা।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়।

বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহাদাৎ হোসেন ও ভারতের ১৫১-বিএসএফের ইন্সপেক্টর শ্রী অশোক কুমার একে-অপরে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কোম্পানি কমান্ডার শাহাদাৎ হোসেন বলেন, আজ ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এ সময় আমরাও বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। দীর্ঘদিন ধরেই আমাদের হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ চলে আসছে

গোলাম মোস্তাফিজার রহমান মিলন
হিলি দিনাজপুর

Share Button

     এ জাতীয় আরো খবর