March 23, 2026, 1:18 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

হিলি প্রতিনিধি
“কাস্টমস সেবায় প্রতিশ্রæতি, দক্ষতা নিরাপত্তা প্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রবিবার দুপুরে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে হিলি স্থল শুল্ক স্টেশনের আয়োজনে বন্দরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন কাস্টমস কর্তৃপক্ষ।

এর আগে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষকে মিষ্টি উপহার দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসের শুভেচ্ছা বিনিময় করেন হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নার্গিস আক্তারের সভাপতিত্বে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার শাহেদ আহমেদ। ব্যবসায়ীদের পক্ষে নেতৃত্ব দেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

গোলাম মোস্তাফিজার রহমান মিলন
হিলি দিনাজপুর

Share Button

     এ জাতীয় আরো খবর