March 23, 2026, 2:55 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নীলফামারীতে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার, নীলফামারীঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলফামারী ব্যাটালিয়নের উদ্যোগে শীতার্থ ৩৫০জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন ও পঞ্চগড় সীমান্ত এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
গতকাল বুধবার রাতে চিলাহাটি রেলস্টেশনে বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন(৫৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি শুয়ে থাকা ছিন্নমুল মানুষদের গায়ে কম্বল জড়িয়ে দেন।
এছাড়াও নীলফামারী ও পঞ্চগড় সীমান্ত এলাকার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
৫৬ বিজিবি অধিনায়ক জানান, মানবিক কর্মসুচির অংশ হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর