April 13, 2026, 12:20 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

লক্ষ্মীপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

mostbet

লক্ষ্মীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতা বেল্লাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়। আজ সকালে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এবং নারী ও  শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন।

তবে রায়ের সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না। সাজাপ্রাপ্ত বেল্লাল হোসেন স্থানীয় পাঁচু মাঝির ছেলে।

আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের বেল্লাল হোসেন ২০১৪ সালের ২৭ মে তার মেয়েকে বাড়ির পাশের একটি খামার বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম তার মায়ের কাছে বিষয়টি জানান। পরে স্থানীয় গণ্যমান্য লোকজনকে ঘটনাটি অবহিত করেন।

২০১৪ সালের ১২ জুন মা ফুলবানু বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত করে একই বছরের ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত ভিকটিমের জবানবন্দী লিপিবদ্ধ করাসহ ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ শেষে ওই রায় দেন।

লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসেকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/২২ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর