January 21, 2026, 4:06 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

ছক্কা-দানব গেইল

ছক্কা-দানব গেইল

mostbet

ছক্কা-দানব গেইল

 

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই তো চার-ছক্কার ফুলঝুরি। ব্যাকরণে বালাই নেই বরং ব্যাট দিয়ে কত দূরে নিয়ে বল ফেলা যায়, সেটিই যেন টি-টোয়েন্টি ক্রিকেট। বোলাররা সেখানে উইকেট নেওয়ার জন্য বল করে না; বল করে চার-ছক্কা না খাওয়ার উদ্দেশ্য নিয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটকে বোলার ‘নিধনে’র ক্ষেত্র বানিয়ে ফেলা ক্রিকেটারদের মধ্য যাঁর নাম প্রথম দিকেই আসে, তিনি ক্রিস গেইল। ছক্কা হাঁকানোয় ‘ওস্তাদ’ এই ক্যারিবীয় ক্রিকেটার কাল এক অনন্য রেকর্ডের অধিকারী হলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার এখন তিনিই।

ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন ৯৯টি আন্তর্জাতিক ছক্কা নিয়ে। বাঁহাতি পেসার ডেভিড উইলির করা ম্যাচের তৃতীয় ওভারের তৃতীয় বলটি গেইল পাঠালেন মিড উইকেট সীমানার ওপারে। আর প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ছক্কার রেকর্ড গড়লেন। এমন একটা অর্জনের উদ্যাপন তো হওয়া চাই। পরের বলে তাই আবারও ছক্কা, এবারে বোলারের মাথার ওপর দিয়ে বল দর্শকসারিতে। ছক্কার রেকর্ডের উদ্যাপনও হলো ছক্কায়।

Share Button

     এ জাতীয় আরো খবর