April 10, 2026, 6:12 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

যুবককে কুপিয়ে হত্যা দুর্বৃত্তদের, গ্রেফতার ৩

সাভার প্রতিনিধিঃ

mostbet

 

সাভারে শরীফ হোসেন নামে (১৮) এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সাভারের বাড্ডা ভাটপাড়া স্কুল মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একই ঘটনায় রুহুল আমিন নামে আরও ১ জন আহত হয়েছেন।

এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাকিদের গ্রেফতার করার জন্য বিভিন্ন এলাকার অভিযান চালানো হচ্ছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ে করা হয়েছে বলেও জানান তিনি।

নিহত ওই যুবক বক্তারপুর এলাকায় একটি বাড়িতে পরিবারের সাথে ভাড়া বাড়িতে থাকতেন। তিনি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার রামপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শরীফ হোসেন বক্তারপুর এলাকায় একটি জুতা তৈরির কারখানায় চাকরি করতেন। কারখানায় কাজ শেষে রাতে বাসায় চলে আসেন তিনি। পরে রাতেই দুর্বৃত্তরা তাকে কৌশলে বাড়ি থেকে ডেকে স্কুল মাঠে নিয়ে যায় এবং সেখানে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় ওই যুবককে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা অপর এক শ্রমিককে কুপিয়ে জখম করে।

পরে আশঙ্কাজনক অবস্থায় ওই দুইজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজীব মাহামুদ শরীফকে মৃত ঘোষণা করেন। তবে আহত রুহুলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির।

Share Button

     এ জাতীয় আরো খবর