March 24, 2026, 5:30 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ফখরুলের নামে অপপ্রচার রংপুর ছাত্রলীগের সাবেক সভাপতির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

 

ডিভিশনাল ব্যুরো

ফখরুলের নামে অপপ্রচার ছাত্রলীগের সাবেক
সভাপতির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

ফেসবুকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অপপ্রচার চালানোর অভিযোগে ঠাকুরগাঁওয়ের আদালতে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেছে  বলে এক আইনজীবী ।

ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে গতকাল বৃহস্পতিবার ৩১ আগস্ট মামলার আবেদন করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. জয়নাল আবেদিন।

এতে মেহেদী হাসান রনি কে অভিযুক্ত করা হয়।
অভিযুক্ত মেহেদী হাসান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আবু বক্করের ছেলে।

মামলার বাদী সাংবাদিকদের বলেন, ‘বিএনপির মহাসচিব একজন স্বচ্ছ রাজনৈতিক নেতা, যিনি নিজের জমি বিক্রি করে রাজনীতি করছেন ও সংসার চালাচ্ছেন।
ফেসবুকে তার নামে ভুয়া স্ট্যাটাস নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ।
আমরা মনে করি সরকারের মদদপুষ্ট হয়ে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমনটা করা হয়েছে।
আমরা আদালতে মামলা করেছি।
সরকারি অনুদানের চেক বিষয়ে ফেসবুকে মিথ্যা ও বানোয়াট প্রচারণা করার কারণে দেশ জাতি ও জনগণের কাছে হেয়প্রতিপন্নসহ মহাসচিব ও তার স্ত্রীর ব্যাক্তিগত ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং আনুমানিক ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় মামলা রুজু করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট রমেশ কুমার দাগা মামলাটি আমলে নিয়েছেন।

সম্প্রতি ফেসবুকে ৫০ লাখ টাকার একটি চেকের ছবি ভাইরাল হয়।
সেখানে বলা হয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানের চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ ভ্রমণে মির্জা ফখরুল।

Share Button

     এ জাতীয় আরো খবর