March 22, 2026, 11:21 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আ. লীগের সমর্থন বাড়বে বলে হাসপাতাল বন্ধ করেছিল বিএনপি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:-

আওয়ামী লীগের সমর্থন বাড়বে বলে গ্রাম পর্যায়ে চালু করা কমিউনিটি হাসপাতাল বিএনপি বন্ধ করে দিয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে দেশের ৪ বিভাগের ১৫ জেলায় ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে যোগ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, দেশের প্রতিটি বিভাগেই বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করতে হবে।

চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে ঢাকা মেডিকেল কলেজকে ৫ হাজার শয্যায় উন্নীত করার কাজ শুরু করতে দেরি হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:  জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী হয়ে কাজ করছে:রাষ্ট্রদূত

তিনি বলেন, বর্তমানে অনলাইনে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে; কারণ দেশে সবক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, পর্যায়ক্রমে দেশের সব উপজেলাতেই কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হবে, যাতে প্রান্তিক মানুষের ভালো চোখের চিকিৎসা নিশ্চিত করা যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর