March 25, 2026, 12:29 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নাফনদীর ওপারে কালো ধোঁয়া : আবারও বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ

সোমবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত থেমে থেমে মর্টার শেল ও গোলাগুলির বিকট শব্দ শুনেছেন সীমান্তের হোয়াইক্যং উনচিপ্রাং সীমান্তের মানুষ। এসময় মিয়ানমারের অভ্যন্তরের আগুনের কালো ধোঁয়াও দেখেছেন তাঁরা।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত আবারও মর্টারশেল ও গুলির শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তের বাসিন্দারা। সীমান্তের ওপারে মিয়ানমারের কুমিরখালী এলাকায় এ সংঘর্ষ হচ্ছে। আগুনের ধোঁয়াও দেখা গেছে।
এর আগে রবিবার রাতে ১২ টা থেকে ভোর পর্যন্ত থেমে থেমে হোয়াইক্যং, হ্নীলা ও টেকনাফ সীমান্তে গোলাগুলি ও বিকট শব্দ আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
Share Button

     এ জাতীয় আরো খবর