April 23, 2026, 10:31 pm

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

প্রেসিডেন্ট জ্যাকব জুমার এর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

ক্রমাগত রাজনৈতিক চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। বুধবার সন্ধ্যায় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন ৭৫ বছর বয়সী জ্যাকব জুমা।

২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জ্যাকব জুমার ওপর দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়ার পর থেকে পদত্যাগের চাপ বাড়তে থাকে। পরে নিজ দল এএনসির ভেতর থেকেও প্রচণ্ড রকম চাপের মুখে পড়েন তিনি।

এরই মধ্যে গত ডিসেম্বরে তার স্থলে দলীয় প্রধানের দায়িত্ব দেয়া হয় ভাইস প্রেসিডেন্ট রামাফোসাকে। এরপর থেকে রামাফোসার কাছে দায়িত্ব হস্তান্তর করে সরে দাঁড়ানোর জন্য জ্যাকব জুমার ওপর ক্রমাগত চাপ বাড়তে থাকে।

এমন প্রেক্ষাপটে জুমার দল এএনসি জানিয়ে দিয়েছিল, বুধবারের মধ্যে পদ করে সরে না দাঁড়ালে জুমার বিরুদ্ধে বৃহস্পতিবার সংসদে অনাস্থা প্রস্তাব আনা হবে। এমন চাপের মধ্যে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নয় বছর দক্ষিণ আফ্রিকার শাসনাকার্য পরিচালনা করা জ্যাকব জুমা।

টেলিভিশনে দেয়া দীর্ঘ ভাষণের শেষদিকে এসে পদত্যাগের ঘোষণা দিলেও জ্যাকব জুমার দাবি তিনি কিছু ভুল করেননি। অবশ্য এর আগেও তিনি বলেছিলেন, পদত্যাগ করার কোন কারণ আছে বলে তিনি মনে করেন না।

জুমার দল দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) তার সঙ্গে যে আচরণ করেছে এবং যেভাবে পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়েছে সেটিকে অন্যায় বলেও মনে করেন তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর